বাবার ঋণই কাল হয় দুই শিশুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

বাবার ঋণই কাল হয় দুই শিশুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
নিরাপত্তা প্রহরীর চাকরি করে টেনেটুনে চলত আহাদ মোল্যার সংসার। আর্থিক অনটনের কারণে সাত বছরের ছেলে রোহানকে স্কুলেও পাঠাতে পারেননি। সংসারে স্ত্রীর সঙ্গে কলহ লেগেই ছিল। ছোট স্ত্রী রোজিনার দুই ছেলের সঙ্গেই থাকত আগের পক্ষের ১৫ বছরের ছেলে জয়। এ নিয়েও তৈরি হয় নানা সংকট। তবুও হাল ছাড়েননি আহাদ। তবে সংসারের অভাব মেটাতে বিভিন্ন সমিতি ও স্থানীয় ব্যক্তিদের থেকে চড়া সুদে নেওয়া তিন লাখ টাকা ঋণই কাল হয় আহাদের। পাওনাদারদের অব্যাহত চাপ ও স্ত্রীর সঙ্গে কলহের জেরে আত্মহত্যার পরিকল্পনা করেন তিনি। শনিবার সকালে হত্যার পরিকল্পনা নিয়েই স্ত্রী রোজিনা ও শাশুড়িকে জোর করে কাজে পাঠিয়ে দুই ছেলে রোহান (৭) ও মুসাকে (৩) গলা

গেটে হত্যা করে আহাদ। পরে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলেও এখন চিকিৎসাধীন আছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। রাজধানীর পল্লবী থানার ৩৮-বাইগারটেক এলাকার একটি বাসায় লোমহর্ষক এ ঘটনা ঘটে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রোহান ও মুসার ময়নাতদন্ত শেষে রোববার বিকালে পল্লবীর একটি কবরস্থানে দাফন করা হয়। আহত আহাদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। রোববার সন্ধ্যায় হাসপাতালের নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৩৩ নম্বর বেডে চিকিৎসাধীন আহাদ। তার গলায় ব্যান্ডেজ। পাশে কোনো স্বজনকে পাওয়া যায়নি। পুলিশের একজন সদস্য সার্বক্ষণিক নিরাপত্তায় আছেন। দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি এখন আশঙ্কামুক্ত। তবে

সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। রোববার দুপুরে পল্লবীর ৩৮-বাইগারটেক এলাকার ব্যাপারি মার্কেটের পাশের ওই বাসায় গিয়ে দেখা যায়, বাসা তালাবদ্ধ। রোজিনা বেগম ও তার স্বজনেরা কোথায় গেছেন কেউ বলতে পারেননি। যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেটির মালিক মো. নাসির উদ্দিন জানান, আহাদ মোল্যাকে তিনি পাঁচ বছর ধরে চেনেন। একই এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থেকেছে আহাদের পরিবার। ১ অক্টোবর মাসিক ৬ হাজার টাকায় বাসা ভাড়া নেন। আহাদ ঋণগ্রস্ত হওয়ার বিষয়টি তিনিও জানতেন বলে জানান। এ ঘটনায় শনিবার পল্লবী থানায় হত্যা মামলা করেছে নিহত শিশুদের মা রোজিনা বেগম। ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, মামলার আসামি চিকিৎসাধীন অবস্থায় আমাদের হেফাজতে রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঋণ প্রদানকারী বিভিন্ন সমিতি থেকে ৩ লাখ টাকা ঋণ নেওয়া ও আর্থিক অভাব-অনটনে হতাশায় ভুগছিলেন আহাদ মোল্যা। হতাশা থেকেও এমন ঘটনা ঘটতে পারে। অবশ্য তদন্ত ও আসামিকে জিজ্ঞাসাবাদের পর আসল সত্য বেরিয়ে আসবে। পল্লবী থানায় করা হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মামলার বাদী রোজিনা একটি মেসে রান্নার কাজ করেন। আহাদ মোল্যা মানিকদী গ্রিন হ্যাভেন বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মী। ঘটনার দিন সকাল ৭টায় আহাদ ডিউটি শেষে বাসায় এসে রোজিনাকে মেসে রান্নার কাজে যেতে বলেন। রোজিনা আহাদকে বলেন, তার শরীর খারাপ, সে কাজে যাবে না। আহাদ রোজিনাকে ওই সময় জোর করে কাজে পাঠায়। যাওয়ার সময় রোজিনাকে বলে, তার মাকেও সঙ্গে নিয়ে

যেতে। এ সময় রোজিনা তার দুই ছেলেকে সঙ্গে নিতে চাইলে আহাদ বলে সে বাসায় আছে, ছেলেরাও তার সঙ্গে থাকবে। সকাল সাড়ে ৯টায় রোজিনা বাসা থেকে বের হওয়ার সময় তার দুই ছেলে রোহান ও মুসা এবং তার বৃদ্ধ বাবা জুবেদ আলীকে বাসায় রেখে যান। রোজিনা তার মাকে সঙ্গে নিয়ে কাজে বের হন। সকাল সাড়ে ১০টায় রোজিনা লোক মারফত জানতে পারেন তার স্বামী দুই সন্তানকে জবাই করে বিছানার ওপর ফেলে রেখেছেন। পরে রোজিনার বাবা তাকে জানায়, পাশের রুম থেকে তিনি দুই নাতি চিৎকার করছে শুনে রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন তার দুই নাতিকে জবাই করে বিছানায় ফেলে রাখা হয়েছে। এ সময়

জুবেদ আলী চিৎকার করলে আহাদ মোল্যা ধারালো ছুরি নিজের গলায় চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ছুরির আঘাতে আহাদের গলা রক্তাক্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম