ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন
জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার
১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা
২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম
‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয়
বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল
সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর
কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার ১
১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম দ্বিজেন ধর। তিনি চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে।
পুলিশ সুপার হাবিবুর রহমান ও ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের একটি চালান চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছে। এ সংবাদের উপর ভিত্তি করে ফেনী
মডেল থানার পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর চেকপোষ্ট বসিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে। পুলিশ দ্বিজেন ধরের জুতার মধ্যে স্কটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ১০টি বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলেন। তিনি বিগত দিনেও এমন কারবার করেছেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার হাবিবুর রহমান।