পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে ভাস্বর স্ট্যাচু অব লিবার্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে ভাস্বর স্ট্যাচু অব লিবার্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
স্বাধীনতার অনন্য প্রতীক স্ট্যাচু অব লিবার্টি যা অ্যামেরিকার মুক্তি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে মুগ্ধ করে রাখছে পর্যটকদের। এক হাতে জ্বলন্ত মশাল। অন্য হাতে রোমান অক্ষরে স্বাধীনতা ঘোষণার তারিখ ফোর্থ অফ জুলাই ১৭৭৬ লেখা সংবলিত বই। শেকল ভেঙে এগিয়ে যাওয়া পা আর হারবার থেকে আগত অভিবাসীদের দিকে তাকিয়ে স্বাগত জানানো। বিশ্ব দরবারে অ্যামেরিকার মুক্তি আর গণতন্ত্রের প্রতীক ৩০৫ ফুটের এই স্ট্যাচু অব লিবার্টি। এর শৈল্পিক গুণাবলী পর্যটকদের মুগ্ধ করে রেখেছে বছরের পর বছর। ফ্রান্সের ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বারথোল্ডির তৈরি এই স্ট্যাচু বিশ্বে অভিবাসন ও মানবাধিকারের প্রতিনিধি। স্ট্যাচু অব লিবার্টি দেখতে নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যাটারি পার্ক অথবা নিউ জার্সির লিবার্টি স্টেট পার্ক থেকে

ফেরিযোগে যেতে হয় লিবার্টি আইল্যান্ডে। শুধু ২০২৩ সালেই চার মিলিয়ন পর্যটক এ ভাস্কর্যটি দেখতে যান। তবে টিকিট কাটার আগে হয়রানির অভিযোগ করছেন কিছু পর্যটক। মূল টিকিট কাউন্টারের আগেই প্রতারক চক্র ভুয়া কাউন্টার দেখিয়ে লিবার্টি আইল্যান্ড ঘুরিয়ে আনার কথা বলে হাতিয়ে নিচ্ছে অর্থ। ফ্রান্সের ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বারথোল্ডির ডিজাইন করা এই প্রতিকৃতি স্বাধীনতার রোমান দেবী লিবার্টাসকে প্রতিনিধিত্ব করে। ফ্রান্সে নির্মিত এই স্ট্যাচু ১৮৮৫ সালে অ্যামেরিকায় আনা হয়। তখন এই প্রকল্পটি ফ্রান্স এবং অ্যামেরিকার নাগরিকদের দানে অর্থায়ন করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কেরও প্রতিফলন। এর ইতিহাস, নির্মাণ এবং সাংস্কৃতিক গুরুত্ব দর্শকদের মুগ্ধ করে রেখেছে বছরের পর বছর। পুরো বিশ্ব যখন অভিবাসন

এবং মানবাধিকার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তখন লেডি লিবার্টি স্বাধীনতা এবং সকলের জন্য ন্যায়ের স্মারক হিসেবে আলো ছড়িয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির