বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে দেশের কয়েকটি জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি নদীতে আগামী তিন দিনের মধ্যে পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে দেশের নিম্নাঞ্চল বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম বিভাগের মুহুরী, হালদা, গোমতী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই দিন পর্যন্ত এসব নদীর অববাহিকায় ভারী থেকে অতি ভারী এবং তৃতীয়

দিনে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী তিন দিন পর্যন্ত এসব নদীর পানি আরও বাড়তে পারে। ফেনী জেলার মুহুরী নদী আগামী দুই দিনের মধ্যে সতর্কসীমায় পৌঁছাতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সরদার উদয় রায়হান জানান, সাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। এতে করে নদ-নদীর পানি বাড়ছে। এর ফলে ফেনী জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায়ও একই পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে চট্টগ্রাম এলাকায় ভারী বৃষ্টির প্রভাবে সাময়িক বন্যা পরিস্থিতি হতে পারে। বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার

শঙ্কা তিনি আরও বলেন, ‘টানা বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি এবং নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির শঙ্কা রয়েছে।’ এদিকে সিলেট বিভাগের কংস নদীর পানি বাড়ছে, যাদুকাটা নদীর পানি স্থিতিশীল আছে এবং সারিগোয়াইন ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও বিপৎসীমার নিচেই রয়েছে। এ অববাহিকায় আগামী দুই দিন মাঝারি থেকে ভারী এবং তৃতীয় দিনে মাঝারি-ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় সিলেট জেলার সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা ও নেত্রকোনার সোমেশ্বরী নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সুরমা-কুশিয়ারা নদীর পানিও বাড়ছে এবং আগামী তিন দিন পর্যন্ত তা বৃদ্ধি পেতে পারে, যদিও বিপৎসীমার নিচেই থাকবে। তিস্তা নদীর পানি

বর্তমানে কমছে। আগামী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিনে বাড়লেও বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পাচ্ছে এবং তা দুই দিন স্থিতিশীল থেকে পরবর্তী তিন দিনে বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচেই থাকবে। গঙ্গা-পদ্মা নদীর পানিও হ্রাস পাচ্ছে এবং আগামী পাঁচ দিন পর্যন্ত তা স্থিতিশীল থেকে বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ বর্তমানে ভারতের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং নদীর তীরবর্তী এলাকায় এক থেকে তিন ফুট বেশি জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়