যারা আ.লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের অভিনন্দন জানাই : কাদের সিদ্দিকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

যারা আ.লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের অভিনন্দন জানাই : কাদের সিদ্দিকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে, আমি তাদের সাধুবাদ, ধন্যবাদ ও অভিনন্দন জানাই। শনিবার (২৬ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় কাদের সিদ্দিকী বলেন, তবে তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা যদি স্বাধীনতাকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, অসম্মান করে- এক সময় যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের একটুও বাধবে না। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কারও সঙ্গে আপস হবে না। আমরা চাই মুক্তিযুদ্ধ, আমরা চাই মুক্তিযোদ্ধা, এ নিয়ে

আপস নেই। আমাদের কণ্ঠ জয় বাংলা- এটা নিয়ে কোনো আপস করব না। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সবাই তার কর্মী। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপস নেই। আমরা স্বাধীনতাকে দেখতে চাই, নতুন করে স্বাধীনতা বানাতে চাই না। কাদের সিদ্দিকী আরও বলেন, নিরপেক্ষভাবে বললে- বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে তারা আল্লাহর নির্ধারিত পথে, আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে। কোনো সরকার যদি ওই রকম অন্যায় করে, তাহলে আল্লাহর তরফ থেকে পতন আসে। শেখ হাসিনার অন্যায়, আওয়ামী লীগের অন্যায়, ভালোভাবে না চালাতে পারা, এসব কিছু মিলেই মানুষ ক্ষুব্ধ হয়েছে। মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় এসেছিল। এ বিজয় তাদের একার নয়। কাদের সিদ্দিকী আরও

বলেন, আমি শুনেছি বিএনপির নাকি ৬০০ থেকে ৭০০ লোক মারা গেছে। আমি ২৫ বছর ধরে শেখ হাসিনার প্রত্যেকটি অন্যায় ধরেছি। তাদের বাদ দিয়ে কেউ যদি কৃতিত্ব একাই নিতে চায়, সেটা ভালো নয়। হাসিনাবিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের, কারও ব্যক্তিগত না। এ সময় বীরবিক্রম আবুল কালাম আজাদ, বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, বীরপ্রতীক ফজলুল হক, বীরপ্রতীক আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?