এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

আরও খবর

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
মরণব্যাধী এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাতের জন্যও বাধ্য করা হয়। আর সব জেনেও কোনো প্রতিকারের ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। ভারতের মহারাষ্ট্রের লাতুরে একটি হোমে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই হোমেরই কর্মী। সংবাদ সংস্থা পিটিআই ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটিতে এইচআইভি আক্রান্তদের রেখে সেবা দেওয়া হয়। বর্তমানে সেখানে ২৩ নাবালক এবং সাত নাবালিকা রয়েছে। জানা গেছে, এইচআইভি আক্রান্ত ১৬ বছর বয়সী ওই কিশোরীকে গত দু’বছরে চারবার ধর্ষণ করা হয়েছে। ২০২৩ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এ ঘটনা ঘটায় অভিযুক্ত। ওই ঘটনার কথা কাউকে না জানানোর জন্যও তাকে হুমকি দিতেন অভিযুক্ত। কিন্তু আরও ধর্ষণের

চেষ্টা করায় ভয় ভেঙে সে হোম কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। কিন্তু তার মৌখিক অভিযোগ আমলে নেয়নি হোম কর্তৃপক্ষ। পরে হোমের অভিযোগ গ্রহণ বাক্সে কর্তৃপক্ষের উদ্দেশে সে চিঠি রাখে। অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ তাদের কর্মীকে বাঁচাতে সেই চিঠিটি ছিঁড়ে ফেলে। এমনকি প্রমাণ লোপাটের আরও নানা চেষ্টা চালায়। পরে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় সে। থানায় দায়ের করা অভিযোগপত্রে ভুক্তভোগী জানায়, বারবার ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরীকে চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান হোম কর্তৃপক্ষ। সেখানে জোর করে তার গর্ভপাত করানো হয়। অভিযোগ পেয়ে লাতুরের পুলিশ ছয়জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় অভিযুক্ত কর্মী, হোমের প্রতিষ্ঠাতা, সুপার, অন্য এক কর্মী এবং গর্ভপাত করানো

সেই চিকিৎসককে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, ওই ঘটনায় এখন পর্যন্ত হোমের প্রতিষ্ঠাতা, সুপারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সব ধরনের সহায়তা দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে