মাছের বাজারে স্বস্তির খবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪
     ৪:২৬ অপরাহ্ণ

মাছের বাজারে স্বস্তির খবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ৪:২৬ 133 ভিউ
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারে দেখা গেছে এমন চিত্র। মাছের বাজারে ঘুরে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। সপ্তাহের ব্যবধানে পাঙাশ, তেলাপিয়া ও রুইজাতীয় মাছ কেজিতে অন্তত ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। গতকাল কেজিতে ৩০ টাকা কমে প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। পাঙাশের মতো কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, যা এক সপ্তাহে আগেও

বিক্রি হয়েছিল ২৩০ থেকে ২৪০ টাকা পর্যন্ত। তাছাড়া দাম কমে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ ও প্রতি কেজি সরপুঁটি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। তবে পাঙাশ, তেলাপিয়া ও রুই মাছের দাম কমলেও অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে সব ধরনের নদীর মাছ। প্রতি কেজি বাইলা ৬০০ থেকে ৭০০, পাবদা ৪০০ থেকে ৪৫০ ও লইট্টা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়। কারওয়ান বাজারে গত কয়েক দিনে চাষ করা মাছের দাম অনেক কমেছে। যেখানে প্রতি কেজি পাঙাশ বিক্রি হতো ২২০ টাকার ওপরে। এখন তা বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। ৩০০ টাকার নিচে কখনোই রুই বিক্রি হতো না, এখন বাজারে মাছের চাপ থাকায় তা

বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি তানভীর ও সম্পাদক আশিকুল ডিবি পরিচয়ে অপহরণ, লুটপাট ও মব ভায়োলেন্স: শতাধিক অভিযোগে বহিষ্কার সায়মন বোয়িং ডিল ও টার্মিনাল দখল: বশিরের কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটে ধ্বংসের মুখে বিমান কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর? এপস্টাইন কেলেঙ্কারিতে ডিপি ওয়ার্ল্ড প্রধানের নাম আওয়ামী লীগহীন রাজনীতিতে বিপন্ন নারী স্বাধীনতা: জামায়াতের ঘৃণ্য আস্ফালন ও ‘হ্যাক’ নাটক ৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য বৈশ্বিক নীরবতার আড়ালে ‘৭১-এর আদলে’ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নির্বাচন ঘিরে ভয়াবহ নীল নকশা: টাকা ছড়িয়ে ৪০ ডিসি ও ২৪ এসপিকে ‘ম্যানেজ’ করার অভিযোগ এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের