টেস্ট ক্রিকেটের পাট চুকানোর ঘোষণা ইমরুলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

টেস্ট ক্রিকেটের পাট চুকানোর ঘোষণা ইমরুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট একসময়ের ওপেনার ইমরুল কায়েস টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। এক ফেসবুক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি। বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ১৬ নভেম্বর টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তিনি। ভিডিওতে দেখা যায়, মিরপুর স্টেডিয়ামের গ্যালারির প্রবেশপথ দিয়ে ইমরুল কায়েস হেঁটে আসছেন। এরপর গ্যালারির একটি সিটে বসে অবসরের সিদ্ধান্তের কথা জানান। ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই একটা বিষয় জানাতে চাছি। আমি খুব শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ এরপরই ইমরুল ঘোষণা দেন,

‘আমি আগামী ১৬ই নভেম্বর আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি।’ অবসরের ঘোষণা দেওয়া মোটেই সহজ নয়। ইমরুলের কথায় সেটাও উঠে এল, ‘এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’ ভিডিওর শেষে ইমরুল কিছুটা রহস্য রেখে উল্লেখ করেছেন, ‘ফুল স্টোরি, কামিং সুন...’। যার অর্থ তার পুরো ভিডিওবার্তা প্রকাশ করা এখনো বাকি। বুধবার প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটি শুধুমাত্র একটি প্রমো। প্রসঙ্গত, দেশের হয়ে ৩৯ টেস্টে ইমরুল কায়েসের রান ১৭৯৭ রান। এর মধ্যে তিনটি শতক ও চারটি অর্ধশতক রয়েছে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৫০ রানের দারুণ এক ইনিংস।

সেটাই হয়ে রইল তার ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস। সে ইনিংস খেলার পথে তামিম ইকবালের সঙ্গে ৩১২ রানের মহাকাব্যিক এক জুটি গড়েছিলেন ইমরুল। এই জুটির সুবাদেই হয়ত বহু বছর পরেও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে ফিরবে এই ওপেনারের নাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস?