ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩
হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর…
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১ জন গ্রেপ্তার।
কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে
কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা
তাহিরপুর দুই কিশোরের গণধর্ষণের শিকার ৭ বছরের শিশু
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে একজন সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর জেলা শহরের বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ীর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরকে পেটে কুপিয়ে মারাত্নক আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ী বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ওই হাসপাতালে নেবার পথেই তার
মৃত্যু হয়। রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মৃত্যু হয়। রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



