এবি পার্টির যুক্তরাষ্ট্র শাখার কমিটি ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

এবি পার্টির যুক্তরাষ্ট্র শাখার কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
১১ সদস্যের যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেছে এবি পার্টি। এতে প্রযুক্তিবিদ সায়েব খালিসদারকে প্রধান সমন্বয়ক, সমাজকর্মী কামরুল ইসলামকে উপ-প্রধান সমন্বয়ক এবং উদ্যোক্তা হারুন আল রশিদ তানভীরকে সমন্বয়ক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের এক মিলনায়তনে এবি পার্টির যুক্তরাষ্ট্র সমন্বয় কমিটি ঘোষণা করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-এম ইউ সাগর চৌধুরী, মোহাম্মাদ নাসির উদ্দিন নাসিম, মোহাম্মাদ তসলিম উদ্দিন, নওশাদ এইচ খান, কাজী সাকীন আনিকা, জয়নব সুলতানা, আলী ডোনার ও আনিসুর রহমান ভুঁইয়া। সম্প্রতি সমাপ্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডন্সিয়াল নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সফরে আসা এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু নিউইয়র্ক সিটির বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায়

মিলিত হন। মতবিনিময় শেষে তিনি নতুন সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন। মতবিনিময়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসন ক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর অনীহা ও ঐতিহাসিক ভুলের কারণে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে অধরা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশায় আবারও রক্ত দিয়ে নতুন স্বপ্ন রচনা করেছে ছাত্র-জনতা। কমিউনিটি ব্যক্তিত্ব আশিক মাহমুদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মিনা ফারাহ, তারিক সাইদ, সাংবাদিক মনজুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি প্রফেসর মো. সোলায়মান, জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাংবাদিক আলামগীর হোসাইন, ব্যাবসায়ী মনির হোসাইন, কিরন। নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক সায়েব খালিসদার ও সমন্বয়ক হারুন আল

রশীদ তানভীর এবি পার্টি সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম