গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে বৈঠকে এক মাসের বেতন আগামী রবিবার পরিশোধ করা হবে এমন সিদ্ধান্তের পর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। অবরোধ তুলে নেয়ার পর সোমবার রাত ১০ টার দিকে ওই রোডে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকেরা তাদের বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করে আসছিল। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া ২৮ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। ওই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিয়ে রাত ১০টার দিকে মহাসড়ক থেকে সরে যান।

এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ছয়টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তিন মাস ধরে শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এর আগে শ্রমিকেরা বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করলে সে সময় শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেতন পরিশোধ করার আশ্বাস দেন। এতে শ্রমিকেরা কাজে ফিরে যান। কিন্তু পরপর কয়েক দফা বেতন পরিশোধের দিন-তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের বেতন পরিশোধ করেনি। পরে গত শনিবার সকাল পৌনে নয়টায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। টানা ৫২ ঘণ্টা পর সোমবার দুপুরে মহাসড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন শ্রমিকেরা।

তবে দুই ঘণ্টা পর বিকেল চারটার দিকে আবারও তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন। মন্ত্রণালয় সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে রাত দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে