ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত
২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট
দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর
তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে
অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮
কাদের উদ্দেশে হুঁশিয়ারি, ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ
মব সংস্কৃতি বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। যারা মব হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন, তাদেরও ডেভিল হিসেবে ট্রিট করার কথা বলেছিলেন। সোমবার এক ফেসবুক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। তার সে পোস্টে ‘তৌহিদী জনতার’ উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি।
তার সেসব মন্তব্য নিয়ে কিছু মহলে প্রতিক্রিয়া তৈরি হলে নিজের সে পোস্টের ব্যাখ্যা দিয়েছেন মাহফুজ। আজ (মঙ্গলবার) রাত ৯টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এই উপদেষ্টা লিখেছেন, ‘তৌহিদী জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত পনের বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতই
আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলন্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকেই এ সম্ভাবনা রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করেছি।’ যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে–তাদের উদ্দেশেই কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জানিয়ে মাহফুজ যোগ করেন, ‘বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের
অখন্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এ কঠোরতার হুশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে।’