ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
সতীর্থকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুলদের মতো ক্রিকেটাররাও ফিক্সিং সংক্রান্ত অপরাধের দায়ে নিষিদ্ধ হয়েছেন। মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে দেশের ক্রিকেটে সে সময়ের জ্বলজ্বলে নাম মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ম্যাচ পাতানোর সে অভিযোগ পরে স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চান তিনি। তাতে অবশ্য পার পাননি। তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালে ক্রিকেটে নিজের হারানো সাম্রাজ্য আর ফিরে পাননি আশরাফুল। এখন ক্রিকেট খেলা ছেড়ে বরং বিশ্লেষক

এবং কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন তিনি। সাকিব আল হাসান তর্কসাপেক্ষে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তার বিরুদ্ধে সরাসরি ফিক্সিংয়ের অভিযোগ ওঠেনি, তবে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত না করায় এক বছরের জন্য নিষিদ্ধ হতে হয় তাকে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরেছেন। জাতীয় দলেও পরে নিয়মিত-ই খেলেছেন। নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ নাসির হোসেন। নানা ঘটনায় বরাবরই খবরের শিরোনাম হয় তার নাম, যার বেশিরভাগই অবশ্য নেতিবাচক কারণে। নাসিরের বিরুদ্ধে ২০২৩ সালের নভেম্বরে দুর্নীতির অভিযোগ করেছিল আইসিসি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালের আসরের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হলেও সেটি

ব্যাহত হয়—এমন জানিয়েছিল আইসিসি। নাসিরসহ আটজনের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। গত বছর জানুয়ারিতে শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে আইসিসি। শাস্তির শর্ত পূরণ করতে পারলে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে নাসির ফিরতে পারবেন বলে জানায় আইসিসি। সোহেলি আক্তার এবার ফিক্সিংয়ের জেরে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নারী ক্রিকেটার সোহেলি আক্তার। ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিজে দলে না থাকলেও স্কোয়াডের এক সদস্যকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। তার বিরুদ্ধে দীর্ঘ দুই বছর তদন্ত করে আইসিসির দুর্নীতিবিরোধী সংস্থা। তাদের প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহেলিকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর