আমেরিকা এবার অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

আমেরিকা এবার অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি পায়ে শেকল পরিয়ে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরানো হয়েছে। এবার সেই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যও। অবৈধ অভিবাসী ধরতে তারা বিভিন্ন ভারতীয় রেস্তোরাঁ, কার ওয়াশের দোকান, নেল পার্লারে অভিযান চালাচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপারের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইং‌ল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকেই সাত অবৈধ অভিবাসীকে ধরা হয়েছে। জানুয়ারি মাসজুড়ে ৮২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে। চার্টার ফ্লাইটে করে অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে মাদক অপরাধ, চুরি, ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত অপরাধীও রয়েছে। অবৈধ অভিবাসীদের ধরতে এই অভিযান নিয়ে কুপার বলেন, তার বিভাগের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম

এই বছরের জানুয়ারিতে আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি অভিযান চালিয়েছে। আগের বছরের তুলনায় গ্রেফতার হয়েছে ৭৩ শতাংশ বেশি। তিনি জানান, এই অবৈধ অভিবাসীদের বেআইনিভাবে কাজে নিয়োগ করে তাদের শোষণ করা হচ্ছিল। গত একমাসে ৬০৯ জন অবৈধ অভিবাসীকে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৈধ পরিচয়পত্রহীন শ্রমিকদের নিয়োগ করার জন্য বিভিন্ন সংস্থাকে ১০৯০টি নোটিস পাঠিয়েছে ব্রিটিশ সরকার। এসব ক্ষেত্রে নিয়োগদাতা দোষী সাব্যস্ত হলে প্রতি অবৈধ অভিবাসী শ্রমিকের জন্য ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন তারা। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসন আইন অবশ্যই মানতে হবে এবং প্রয়োগ করতে হবে। দীর্ঘদিন ধরে, নিয়োগকর্তারা অবৈধ অভিবাসীদের শোষণ করে

এসেছেন। অনেকেই অবৈধভাবে এখানে কাজ করতে পেরেছেন। এর জেরে মানুষের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে ইংলিশ চ্যানেল পার করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ