বাংলাদেশের অস্তিত্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের অস্তিত্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
ঢাকা-দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে সম্প্রতি ভারত ও বাংলাদেশ দুই দেশের সেনাপ্রধানরা ভার্চুয়ালি বৈঠক করেছেন। ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র ফিরাদ হাকিম বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করলেন। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত হুমকির সুরে তিনি বলেন, ভারতবর্ষকে সরিয়ে দিয়ে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। মন্ত্রী ফিরহাদ হাকিম শুরুতে বলেন, যদিও পররাষ্ট্রনীতি নিয়ে তাদের কোনো কিছুই বলা উচিত নয়। তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এসময় বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানকে পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটা ভুললে চলবে না বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য

ছাড়া কোনো দিন আসত না। মুক্তিযুদ্ধে সমর্থন ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় দিয়েছি আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, তার অস্তিত্ব থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এধরনের বেপরোয়া মনোভাব এবং মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রেও নেতিবাচক। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে যখন বাংলাদেশ প্রসঙ্গে ঢাকার ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে নমনীয় কূটনৈতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম