এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ November, ২০২৪

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ November, ২০২৪ |
চলতি মাসে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। তার আগে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দলকে দুই গ্রুপে ভাগ করেছে। এর মধ্যে গ্রুপ ‘বি’তে জায়গা হয়েছে বাংলাদেশের যুবাদের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী জাপান ও সংযুক্ত আমিরাত। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে লংকানদের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের গ্রুপসেরা ও রানার্স-আপ জায়গা করে নেবে সেমিফাইনালে। ৬ ডিসেম্বর

দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার একদিন পর ৮ ডিসেম্বর হবে ফাইনাল। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা