ছাত্রদল নেতা দুলালের চাঁদাবাজি: জিম্মি শত শত ব্যবসায়ী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪
     ৯:৪০ পূর্বাহ্ণ

ছাত্রদল নেতা দুলালের চাঁদাবাজি: জিম্মি শত শত ব্যবসায়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ | ৯:৪০ 150 ভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে দুলাল হোসেন নামে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তার যন্ত্রণায় অতিষ্ঠ পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর ও আশপাশের মানুষ। তার বিরুদ্ধে প্রকাশ্যে দোকানপাটে চাঁদাবাজি ও মাছ লুট থেকে শুরু করে মাদক স্পট থেকে মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে। জানা গেছে, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর এলাকার শত শত ব্যবসায়ী দুলাল হোসেনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। ৫ আগস্টের পর থেকে এলাকার নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করছেন তিনি। স্থানীয় পিঠা ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক ১০ হাজার টাকা হারে চাঁদা আদায় করছেন দুলাল

ও তার সহযোগীরা। টাকা না দিলেই শারীরিক নির্যাতন করা হয়। ১৩-১৪ বছর ধরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের একটি লেকে স্থানীয় ৩৬টি পরিবারের লোকজন মাছের খামার করেন। সম্প্রতি ওই লেক থেকে দুলাল হোসেনের নেতৃত্বে প্রায় আড়াই লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে। অপরদিকে লেংটার মাজার ও পূর্বাচলের হেলিপ্যাড চত্বর এলাকার অর্ধশতাধিক দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙিয়ে এসব অপর্কম করে আসছে দুলাল হোসেন ও তার সহযোগীরা। দাবিকৃত চাঁদার টাকা না দিলে মারধর করা হচ্ছে। প্রতিবাদ করলে ব্যবসা করতে দিচ্ছে না ওই বাহিনী। জানা গেছে, পূর্বাচলের হারারবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে দুলাল হোসেন স্থানীয়দের সঙ্গে প্লট পাইয়ে

দেওয়ার নাম করে টাকা নিয়ে জালিয়াতি করেন। ওই জালিয়াতির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ২০০৩ সালে সপরিবারে এলাকা ছাড়া করেন। সম্প্রতি দুলাল বাহিনী পূর্বাচল এলাকায় আবারো মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করছে। এ বাহিনীর বিরুদ্ধে শরিফুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন। দুলাল হোসেনের মেয়ের কেলেংকারি মামলা থেকেও বাদ যাননি তিনি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় চিহ্নিত ইউনূসের ৫৫৯ দিনের প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগ–এর পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা দখলদারের স্বৈরাচারী আদেশে নিষেধাজ্ঞার কোন বৈধতা বা আইনি ভিত্তি নেই; আওয়ামী লীগ সংগঠিত হবে জনতার বাধভাঙ্গা অংশগ্রহণে, আপন মহিমায় এক জাদুকরের বিদায়ের পর আরেক জাদুকরের আগমন The international community often views Nobel laureates through a lens of deified reverence, assuming that a Peace Prize in the pocket equates to a democrat in the soul. দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি ক্যাশ’ সামলাতেন স্ত্রী শীলা: আসিফ নজরুলের বিরুদ্ধে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি রমজানে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন স্কুলে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ