ভেড়ামারায় ইমামকে পেটাল দুর্বৃত্তরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

ভেড়ামারায় ইমামকে পেটাল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় ইমাম ছাবেদুল ইসলামকে পিটিয়েছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ছাবেদুল ভেড়ামারা সাতবাড়ীয়া গোরস্থান জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক। স্থানীয়রা জানান, গত ৩০ অক্টোবর সকালে সাতবাড়ীয়া গোরস্থান জামে মসজিদ মক্তবে বাচ্চাদের কুরআন শরীফ শিক্ষা কেন্দ্রে শিশু শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি ইমাম ছাবেদুল ইসলামের দৃষ্টিগোচর হলে উভয় শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মীমাংসা করে দেন। এরপর থেকে স্বাভাবিকভাবেই চলছিল মক্তবের নিয়মিত পাঠদান। হঠাৎ করেই গত সোমবার সকাল ৭টায় ক্লাস চলাকালীন ওই

এলাকার চিহ্নিত সন্ত্রাসী মৃত নবীর শেখের ছেলে মুখলেস, মৃত আফতাব আলীর ছেলে শামীম উভয়ই যোগসাজশ করে পরিকল্পিতভাবে মক্তবের ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তাদের গালিগালাজ করতে নিষেধ করা হলে তারা আচমকা মারপিট শুরু করে। মুখে, পিঠে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় ইমামের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভেড়ামারা উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরানো ইমাম ছাবেদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় ওই ‘সন্ত্রাসীরা’ আমাকে মেরেছে। তারা পরিকল্পনা করে আমাকে হত্যা করতে এসেছিল। অভিযুক্তদের নাম উল্লেখ করে আমি ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার