ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
ট্রাইব্যুনালের মামলায় প্রথম জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি জবানবন্দি দিয়েছেন। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তা জবানবন্দি দিলেন।
এর আগে গণমাধ্যমের খবরে বলা হয় যে, গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হতে যাচ্ছেন। একাধিক কারা সূত্রের বরাত দিয়ে একটি চ্যানেলে বলা হয়, গণহত্যায় রাজসাক্ষী হতে পারেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্দোলনে পুলিশকে কে কে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তা উঠে আসতে পারে তার জবানবন্দিতে। তবে সব চূড়ান্ত হতে পারে ট্রাইব্যুনালের কিছু সিদ্ধান্তের পর। শেষ পর্যন্ত চৌধুরী মামুন রাজসাক্ষী না হলেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন।
ওই প্রতিবেদন
প্রকাশের কয়েকদিনের মাথায় জবানবন্দি দিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। কয়েকটি থানার ১৭ মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।
প্রকাশের কয়েকদিনের মাথায় জবানবন্দি দিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। কয়েকটি থানার ১৭ মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।





