সৌম্য-শান্ত জুটির ৫০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪
     ৯:৩৯ অপরাহ্ণ

সৌম্য-শান্ত জুটির ৫০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৯:৩৯ 149 ভিউ
সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে লড়ছে বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটি থেকে ইতোমধ্যে এসেছে ৫০ রান। ৪৭ বলে ৫০ পূর্ণ হয় এই জুটি থেকে। ৪১ বলে ৩৩ রানে ব্যাট করছেন সৌম্য, ২২ বলে ২১ রানে শান্ত। সবশেষ: বাংলাদেশ ২৩৬ রানের লক্ষ্যে ১১.২ ওভারে ৬৪/১। শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলো না বাংলাদেশের। চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ১২ রানে তানজিদ হাসান হারাল টাইগাররা। ৫ বলে ৩ রান করে গাজানফারের স্পিনে বোল্ড হয়েছেন তানজিদ। সৌম্য সরকারের নতুন সঙ্গী নাজমুল হোসেন শান্ত। সবশেষ: ২৩৬ রানের লক্ষ্যে বাংলাদেশ ৪ ওভারে ১২/১ তাসকিন-মুস্তাফিজের বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ শুরুতে সুর বেধে দিলেন তাসকিন আহমেদ।

পরে ধ্বংসলীলা চালালেন মুস্তাফিজুর রহমান। তাদের তোপ সামলে দলকে লড়াইয়ে ফেরালেন হাশমতউল্লাহ শহিদি ও মোহাম্মদ নবি। তবে শেষ দিকে আবার জ্বলে উঠলেন তাসকিন। আফগানিস্তানকে গুটিয়ে লক্ষ্য নাগালে রাখল বাংলাদেশও। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। তাসকিন ১০ ওভারে দিয়েছেন ৫৩ রান, মুস্তাফিজ ৫৮। দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। এই প্রথম কোনো ওয়ানডেতে বাংলাদেশের দুই পেসার নিলেন কমপক্ষে ৪ উইকেট। ৯.৪ ওভারে স্রেফ ৩২ রান দিয়ে ১ উইকেট নেন আরেক পেসার শরীফুল ইসলাম। পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। পরে ২০ ওভার হওয়ার আগে ফেরেন গুলবাদিন নাইবও। ৭১ রানে

৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন হাশমাতউল্লাহ ও নবি। দুজন মিলে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১২২ বলে ১০৪ রান। শাহিদি ৯২ বলে ৫২ ও নাবি ৭৯ বলে ৮৫ রান করেন। শেষ দিকে ২৮ বলে ২৭ রানের মূল্যবান ইনিংস খেলেন নানগেয়ালিয়া খারোটে। আফগানিস্তানও পায় লড়াইয়ের পুঁজি। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩৫ (গুরবাজ ৫, সেদিকউল্লাহ ২১, রেহমাত ২, শাহিদি ৫২, ওমারজাই ০, নাইব ২২, নাবি ৮৪, রাশিদ ১০, খারোটে ২৭*, ফাজানফার ০, ফারুকি ০; শরিফুল ৯.৪-০-৩৪-১, তাসকিন ১০-০-৫৩-৪, মুস্তাফিজ ১০-০-৫৮-৪, মিরাজ ১০-০৩০-০, রিশাদ ৮-০-৪৪-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস