ট্রাম্প জিতলে পুতিনের কী লাভ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

ট্রাম্প জিতলে পুতিনের কী লাভ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
আগামী ৫ নভেম্বর নতুন মার্কিন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মার্কিনীরা। তবে নির্বাচনটি গোটা বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আগামী দিনে ইউরোপ এবং এর বাইরেও ক্ষমতার ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। এই অবস্থায় মার্কিন নির্বাচনে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে রাশিয়া। কেননা, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে রাশিয়ার জন্য এক রকম পরিস্থিতি হবে; অন্যদিকে কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিতে যেতে হবে রাশিয়াকে। এই লাভ ক্ষতির অংক কষে মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে রাশিয়া। তাছাড়া বরাবরই মার্কিন নির্বাচনে প্রভাব রাখার অভিযোগ শোনা যায় মস্কোর বিরুদ্ধে। ২০১৬ ও ২০২০ সালেও মার্কিন নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। এবারও তেমনটিই হওয়ার কথা। তাছাড়া এরইমধ্যে

মস্কোর দিকে আঙুল তোলা শুরু হয়ে গেছে। এই যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। বলা হচ্ছে, একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে হাইতিয়ানদের হ্যারিসের পক্ষে ভোট দিতে। যাকে মিথ্যা দাবি করেছেন জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট। আর এর জন্য তিনি রাশিয়ান ট্রল ফার্মকে দায়ী করেছেন, জনমতকে প্রভাবিত করতে এবং নির্বাচনি ফলাফলকে প্রভাবিত করার জন্য মস্কোর চলমান প্রচেষ্টাকে তুলে ধরেছেন তিনি। মার্কিনীদের এমন ধারণার কারণ, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধে সহায়তা করছেন। কমলা হ্যারিস নির্বাচিত হলেও সেই সহায়তা বজায় থাকবে বলেই ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে আরও শক্তিশালী হবে ন্যাটো। যা রাশিয়ার জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে

ইউক্রেন যুদ্ধে জয় লাভ করা। অন্যদিকে রাশিয়ার অনেকেই ট্রাম্পের জয়কে ইউক্রেনে শান্তির একটি সম্ভাব্য পথ হিসাবে দেখেন। তাদের বিশ্বাস, ট্রাম্প প্রেসিডেন্ট হলে কিয়েভে মার্কিন আর্থিক সহায়তা হ্রাস পাবে। তাছাড়া ট্রাম্প বিভিন্ন সময় এই যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হলে রাতারাতি যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তার এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় রাশিয়া। আর সেই চাওয়া থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লাভের অংক কষে প্রভাব ফেলতে পারে মস্কো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল