কারও কার্যালয়-বাড়িঘরে আগুন দেওয়া সমর্থন করে না বিএনপি: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

কারও কার্যালয়-বাড়িঘরে আগুন দেওয়া সমর্থন করে না বিএনপি: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাংচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু তার বাড়িঘর বা কার্যালয়ে ভাংচুর বা অগ্নি সংযোগ সমর্থন করে না বিএনপি। যারা অপরাধ করছে না, মানুষকে আক্রমণ করছে না তাদেরকে হয়রানি করা বিএনপি সর্মথন করে না। রিজভী বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। সোমবার সকালে নগরকান্দা উলজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিন। রুহুল কবির রিজভী আরও বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, যে দলেরই হোক, যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না। প্রসঙ্গত, বিএনপির নামধারী কথিত নেতা সালাউদ্দিন বিধবা আসমার বাড়ি ভাংচুর ও দখল করে নিয়েছে বলে সংবাদ প্রকাশিত হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে দলের

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বিধবার বাড়িতে গিয়ে সরেজমিন খোঁজখবর নেওয়ার এবং বিধবাকে সহযোগিতার নির্দেশ প্রদান করেন এবং দখলকারী দলের নেতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী সরেজমিনে দেখতে যান এবং ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করেন। বিএনপি নামধারী ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে বিধিবাকে আর্থিক সহায়তাও প্রদান করেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের পাশে থাকার কথাও জানান। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম