সুকদাড়া খামারে একসঙ্গে ১৫ মহিষের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

সুকদাড়া খামারে একসঙ্গে ১৫ মহিষের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে একসঙ্গে ১৫টি মহিষ মারা গেছে। বিষক্রিয়ায় মহিষগুলো মারা যেতে পারে বলে ধারণা করছেন খামার কর্তৃপক্ষ। এখানে মোট ৪৩৭টি মহিষ ছিল। এরমধ্যে ১৫টি মারা গেছে। তবে কি কারণে মারা গেছে, তা সঠিকভাবে জানা যায়নি। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্তৃপক্ষ। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহিষগুলো অসুস্থ হতে থাকে। বেলা ১১টার দিকে মহিষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে। আরও ৭-৮টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে গিয়ে দেখা গেছে, মৃত মহিষগুলো মাঠে

যত্রতত্র পড়ে আছে। স্থানীয়রা জানান, মহিষ মৃত্যুর খবর জেনে তারা খামারে এসে দেখেন ১৫টি মহিষ মারা গেছে। এ সময় তারা অভিযোগ করেন, অস্বাস্থ্যকর খাবার ও অযত্নে মহিষগুলোর এমন অবস্থা হচ্ছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব প্রামাণিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোদের পর বৃষ্টি হওয়ায় ঘাসে প্রাকৃতিকভাবে নাইট্রেট বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। যে কারণে ওই ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে। বাগেরহাট জেলা ভেটেরিনারি ডা. মনোহর চন্দ্র মন্ডল জানান, মৃত মহিষের ময়নাতদন্ত করে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন এলে মহিষগুলোর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে। বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাহেব আলী বলেন, মৃত মহিষের নমুনা সংগ্রহ

করা হয়েছে। এছাড়া খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে মহিষের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার