ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
শেষ ৪৫ মিনিটের জন্য তোলা রইল সব রোমাঞ্চ
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। কাঠমান্ডুতে দুই দলের মধ্যকার ফাইনালের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে প্রথমার্ধে বাংলাদেশ এবং নেপাল সমানতালে লড়াই করেছে। নেপাল আক্রমণের চেষ্টা বেশি করলেও বাংলাদেশের রক্ষণ তাদের আটকে দিয়েছে। অন্যদিকে আক্রমণে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে বাংলাদেশ। বিশেষ করে বেশি লং বল খেলার প্রবণতা মোটেই কাজে দেয়নি।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য গোলের ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালের একজন খেলোয়াড় ঠিকঠাক গোলকিক নিতে পারেননি। বক্সের বাইরে থাকা তহুরা বল পেয়ে জোরালো শট নিলেও তা ক্রস বারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে
তার হেড গোলকিপারের হাতে জমা হয়। দশম মিনিটে নেপালের প্রচেষ্টাও পোস্টে লেগে প্রতিহত হয়। সাবিত্রা ভান্ডারির পাসে আমিশা কার্কির নেওয়া ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। অর্ধের বাকি সময়ে দুই দল বেশ কয়েকবার গোলপোস্টের কাছাকাছি গেলেও পরম আরাধ্য গোল আর পাওয়া হয়নি। বাংলাদেশ একাদশ রুপনা চাকমা, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।