মার্কিন নির্বাচনে চীন, রাশিয়া ও ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪

মার্কিন নির্বাচনে চীন, রাশিয়া ও ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ |
মার্কিন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে ওঠেপড়ে লেগেছে চীন, রাশিয়া ও ইরান। এর আগে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হয়। তবে এবার নতুন করে এই দুইটি দেশের সঙ্গে চীনের সম্পৃক্ততা প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে মার্কিন গণমাধ্যমগুলো। মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সম্প্রতি প্রকাশিত দুটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাইবার জগতে চীন, রাশিয়া ও ইরানের কার্যক্রম বহুগুণে বেড়েছে। এসব প্রতিবেদনের একটি এসেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাছ থেকে আরেকটি এসেছে সাইবার সিকিউরিটি ফার্ম রেকর্ডেড ফিউচারের পক্ষ থেকে। প্রতিষ্ঠান দুটি জানায় পরাশক্তি তিনটি মার্কিন জনগণের মনোভাবের ওপর প্রভাব

ফেলতে আগ্রাসীভাবে চেষ্টা করে যাচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, প্রোপাগান্ডা ছাড়তে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চীনের পক্ষ থেকে। স্প্যামাউফ্লেজ বা তাইজি ফ্লাড নামে দুটি পক্ষ থেকে। তারা অন্তত চারজন বিখ্যাত রিপাবলিকান আইনপ্রণেতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে যারা বেইজিংয়ের সমালোচনার জন্য সবার কাছে পরিচিত। সম্প্রতি চীন সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো থেকে অভিযোগ উঠেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ও টেক্সাসের রিপাবলিকান মাইকেল ম্যাককউল নিজের লাভের জন্য ক্ষমতাকে ব্যবহার করছেন। এছাড়া আরও যাদের নিশানা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন অ্যালাবামার রিপাবলিকান প্রতিনিধি ব্যারি মুর। ইসরাইলকে সমর্থন করার জন্য তিনি সমালোচিত হয়েছেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান রিপাবলিকান মার্কো রুবিয়োকে নিশানা করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

তোলা হয়েছে। মাইক্রোসফট ও রেকর্ডেড ফিউচার তাদের প্রতিবেদনে উলে­খ করে, নির্বাচনে প্রভাব খাটাতে পরিচালিত সাইবার কার্যক্রমে বেইজিং একা নয়। রাশিয়া-সম্পৃক্ত সাইবার কর্মীরা যারা গবেষকদের কাছে ‘স্টর্ম-১৬৭৯’ বা ‘অপারেশন ওভারলোড’ নামে পরিচিত, গত কয়েক মাস ধরে তাদের কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করেছে। মাইক্রোসফটের রিপোর্ট বলেছে, দুই সপ্তাহেরও কম সময় আগে ইরান কর্তৃক পরিচালিত এক অনলাইন ব্যক্তিত্ব নিজেকে মিথ্যাভাবে মার্কিন নাগরিক বলে পরিচয় দিতে শুরু করে এবং উভয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ইসরাইলের সামরিক অভিযানকে সমর্থন করছেন বলে মার্কিনদের এই ভোট বয়কট করার আহ্বান জানান। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে পরোক্ষ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রবিরোধী সরকার বর্তমান সেসব

দেশের নির্বাচনে গোয়েন্দা প্রভাব কাজে লাগিয়ে ভোটারদের উসকে দেওয়ার অভিযোগ আছে ওয়াশিংটনের বিপক্ষে। এবার খোদ একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে অন্য তিন পরাশক্তির বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান