অমুসলিমদের নিয়ে কমিটির বিষয়ে যা জানাল জামায়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

অমুসলিমদের নিয়ে কমিটির বিষয়ে যা জানাল জামায়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
রংপুরের পীরগাছায় অমুসলিমদের নিয়ে কমিটি গঠন করা নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জামায়াত বলছে, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য অমুসলিমদের নিয়ে কোনো কমিটি করা হয়নি। তবে সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য ‘নাগরিক সেবা কমিটি’ গঠন করা হয়েছে। এ বিষয়টি মিডিয়ায় ভুলভাবে এসেছে বলেও দাবি দলটির স্থানীয় নেতাদের। পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোস্তাক আহমদ বলেন, জামায়াত মূলত অমুসলিমদের নিয়ে কিছু সেবামূলক কাজ করে। তারই প্রেক্ষিতে সেদিন সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হিন্দু ভাইদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এখানে অমুসলিম ভাইদের বিভিন্ন সেবা দিতে ‘নাগরিক সেবা কমিটি গঠন’ করা হয়েছে। কিন্তু মিডিয়ায় এটি ভুলভাবে এসেছে। তিনি জানান, সদর ইউনিয়নের এই নাগরিক

কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ সভাপতি ও ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি পদে দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহসম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ। বিষয়টি নিয়ে কমিটির সেক্রেটারি বিজন চন্দ্র দাস বলেন, জামায়াতের নেতারা অমুসলিমদের মাঝে সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের একটি কমিটি করতে বলেছিল। যাতে আমাদের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। আমরা সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি করেছি। জামায়াতের রাজনীতি করা তো আলাদা কথা। রংপুর

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, হিন্দুদের নিয়ে কোনো কমিটি করা হয়নি। সেদিন সেখানে অমুসলিমদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল এবং আমি উপস্থিত ছিলাম। রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য তাদের নিয়ে কোনো কমিটি করা হয়নি। তবে শুনেছি আমরা চলে আসার পর তাদের মধ্যে একটি অভ্যন্তরীণ কমিটি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম