সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির পুনর্নির্বাচিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির পুনর্নির্বাচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ |
আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমিরে জামায়াত উক্ত ফলাফল ঘোষণা করেন। এর গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনে ভোট প্রদান করেন। পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রবীণ সদস্য মো. আব্দুর রব। তাকে সহায়তা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র থেকে

পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বক্সে ফেলেন। প্রসঙ্গত, জামায়াতের সকল ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদের জন্য আকাঙ্ক্ষী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪-২০০৫ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত রমনা আমির, ২০১২-২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)