ছাত্রলীগ নেতা হৃদয়কে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা প্রবাসীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগ নেতা হৃদয়কে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা প্রবাসীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
রাজবাড়ীর গোয়ালন্দে মো. আবির হোসেন হৃদয় নামে এক ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক সৌদি প্রবাসী। ওই ছাত্রলীগ নেতার নাম মো. আবির হোসেন হৃদয়। তিনি গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার ছোট ছেলে। অন্যদিকে পুরস্কার ঘোষণা করা সৌদি প্রবাসীর নাম মো. আরিফুল ইসলাম খান। সোমবার (২১ অক্টোবর) তিনি আরিফ খান নবু নামে এক ফেসবুক আইডি থেকে পোস্টের কমেন্টে এ ঘোষণা দেন। প্রসঙ্গত, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজবাড়ীর কর্মসূচি নিয়ে একটি পোস্ট দেন মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। সেই পোস্টটি শেয়ার করেন হিমেল মোল্লা নামে অপর একজন। ওই

পোস্টের কমেন্টে আরিফুল ইসলাম এই পুরস্কারের ঘোষণা দেন। তার এই ঘোষণা রাজবাড়ীতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসী আরিফুল ইসলাম বলেন, গোয়ালন্দে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ জনগণের ওপর জুলুম, ট্রেন্ডারবাজি, দলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। গত (৪ আগস্ট) রেলগেট এলাকায় নিরীহ ছাত্রছাত্রীর ওপর হামলা ও প্রকাশ্যে গুলি চালিয়েছে। এমন ঘটনা গোয়ালন্দে ইতোপূর্বে আর কখনো ঘটেনি। ছাত্রলীগের অস্ত্রধারী এ নেতা জাতির জন্য হুমকি স্বরূপ। একে পুলিশে হাতে ধরিয়ে দিলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কৃত করব। আপনারা সবাই এই ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে সহযোগিতা করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি