ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

ই-মেইলে আইসিসির কাছে সাকিব ভক্তদের ‘নালিশ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
সাকিব আল হাসান ইস্যুতে নাটক যেন শেষ-ই হচ্ছে না। এবার নতুন নাটকের জন্ম দিয়েছে সাকিব আল হাসানের ভক্তরা। সাকিবকে বিদায়ী টেস্ট খেলাতে ও দেশে ফেরাতে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে কঠোর অবস্থান নিয়েছে সাকিবিয়ানরা। সাকিবকে বিসিবি খেলতে দিচ্ছে না এমন অভিযোগ এনে আইসিসির কাছে ই-মেইলেও নালিশ জানাচ্ছে তারা। তাদের দাবি, সাকিবকে জোর করে দল থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, স্বেচ্ছাচারিতার মাধ্যমে তাকে দেশে শেষ টেস্ট খেলতে দেওয়া হচ্ছে না, রাজনীতির কারণে বিসিবিও সাকিবকে সুযোগ দিচ্ছে না। এসব অভিযোগ আইসিসিকে ই-মেইলেও জানাচ্ছে তারা। সাকিব ভক্তদের বিশ্বাস, আইসিসির কাছে ১০-১২ হাজার ইমেইল পাঠানো গেলে তা অবশ্যই আইসিসির দৃষ্টি আকর্ষণ করবে। সাকিবিয়ানদের একটা অংশ আবার

তাদের প্রিয় খেলোয়াড়কে দেশে ফেরাতে লং মার্চ করার প্রস্তুতিও নিচ্ছেন। এর আগে, সাকিব-বিরোধীদের করা স্টেডিয়ামের দেয়াল জুড়ে করা গ্রাফিতিও মুছে ফেলেছেন সাকিবিয়ানরা। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ায় জানাচ্ছেন তীব্র প্রতিবাদ। সাকিবের পক্ষে থেকে আইসিসির কাছে গণহারে ই-মেইল পাঠাচ্ছে তার ভক্তরা। যেখানে লেখা হয়েছে, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে আসতে দেওয়া হয়নি। রাজনীতির কারণে বিসিবি সাকিবকে দেশে এসে খেলতে দিচ্ছে না। একজন খেলোয়াড়কে তারা সুযোগ দিচ্ছে না শুধু রাজনীতির কারণে। আইসিসির কাছে জরুরী আবেদন এই পরিস্থিতি তদন্ত করে বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’ উল্লেখ্য, মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট

খেলার কথা জানিয়েছিলেন সাকিব। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়ে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কারও করেছিলেন এই তারকা। যার প্রেক্ষিতে তাকে মিরপুর টেস্টের স্কোয়াডে রেখেছিল বিসিবি। যদিও পরে সাকিব বিরোধীদের কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পথে দুবাই থেকেই বিদায় নিতে হয় তাকে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে হাসান মুরাদকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা