ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, কিং আলী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, কিং আলী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
চট্টগ্রাম শহরের পাহাড়তলীতে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর দক্ষিণ কাট্টলীর এন মোহাম্মদ ট্রেডিং নামে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেছেন ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন। এদিকে মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালে নোয়াখালীর আতাহার ইশরাক সাবাব চৌধুরী থেকে চুক্তিতে জমি নিয়ে এন মোহাম্মদ ট্রেডিংয়ের অফিস করেন। ঘটনার সূত্রপাত হিসেবে

গত ১৬ সেপ্টেম্বর আসামিরা দলবল নিয়ে ওই অফিসে এসে অফিসের মালামাল লুট ও অফিসের লোকজনকে মারধর ও হুমকি দেয়। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তারা ফের এসে অফিসে থাকা মালামাল লুট, স্টাফদের মারধর এবং চাঁদা দাবি করে অফিসটি দখলে নেয়। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার বাদী আরিফ মঈনুদ্দীন বলেন, প্রধান আসামির নেতৃত্বে আমাদের অফিসে লুটপাট চালানো হয় এবং এখনো অফিসটি তাদের দখলে আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই। এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, এন মোহাম্মদ ট্রেডিংয়ে লুটপাট ও হামলার অভিযোগে মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতের

মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ