সেনা সদস্যদের সঙ্গে নেতানিয়াহুর মন্ত্রিসভার দ্বন্দ্ব চরমে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪
     ৮:৩৬ অপরাহ্ণ

সেনা সদস্যদের সঙ্গে নেতানিয়াহুর মন্ত্রিসভার দ্বন্দ্ব চরমে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ | ৮:৩৬ 190 ভিউ
সম্প্রতি একটি শর্ত দিয়ে ইসরাইলি সেনাবাহিনীতে নিজেদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়ে চিঠি লেখেন দেশটির প্রায় ১৩০ জন সৈন্য। এ নিয়ে ওই সেনা সদস্যদের সঙ্গে নেতানিয়াহুর মন্ত্রিসভার দ্বন্দ্ব বেড়েছে এবং তা চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য ওই ১৩০ সৈন্যের প্রতি কঠোর সমালোচনা করেছেন। যারা হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না হওয়া পর্যন্ত সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে চিঠি লিখেছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, রোববার রাতে মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তা বিষয়ে আলোচনাকালে নেতানিয়াহু এ বিষয়টিকে ‘বলপ্রয়োগ ও আইনের মাধ্যমে কঠোরভাবে মোকাবিলা’ করার আহ্বান জানিয়েছেন। তিনি এ সময় এই সৈন্যরা তাদের ‘জাতীয় চেতনা’ হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন। ইয়েমেন প্রেস

এজেন্সি জানাচ্ছে, এই বিষয়টা এমন এক সময়ে সামনে এলো, যখন নেতানিয়াহুর চরমপন্থি মন্ত্রিসভার সদস্যদের ভূমিকা তুলে ধরা হচ্ছে। যারা কিনা বন্দি মুক্তি এবং ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন ও গণহত্যা বন্ধে চুক্তি করার পথে বাধা সৃষ্টি করছে বলে ইসরাইলি সৈন্যরা অভিযোগ তুলেছে। এ বিষয়ে ইসরাইলি পরিবহন মন্ত্রী মিরি রেগেভ মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘যদি এটি বিদ্রোহ হয়, তবে এই সৈন্যদের কারাগারে পাঠানো উচিত’। অন্যদিকে, ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেন, সংবাদমাধ্যমে উপস্থাপিত সেনা সদস্যদের সংখ্যাগুলো বাস্তবসম্মত নয় এবং ইসরাইলি সেনাবাহিনী যে কোনো অবাধ্যতার ইঙ্গিতে কঠোর পদক্ষেপ নেয়। এদিকে দখলদার ইসরাইলি বাহিনীর প্রতিনিধিরা বৈঠকে নিশ্চিত করেছেন যে, তারা সংবাদমাধ্যমে পাঠানো বার্তার কোনো কিছুই হাতে পাননি। এর আগে,

গত ৯ অক্টোবর এক চিঠিতে ইসরাইলি সামরিক বাহিনীর ১৩০ জন সদস্য সতর্ক করে বলেন যে, ইসরাইলি সরকার যদি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয় এবং বন্দি বিনিময়ের ব্যবস্থা না করে, তাহলে তারা সেনাবাহিনীতে তাদের দায়িত্ব পালন করবেন না। ইসরাইলের হারেৎজ পত্রিকায় ওই চিঠি প্রকাশিত হয়। চিঠির বরাত দিয়ে হিব্রু ভাষার এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানো এই সৈন্যরা ইসরাইলি সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ থেকে আসা। যেমন- বিমান বাহিনী, নৌবাহিনী, সাঁজোয়া বাহিনী এবং আর্টিলারি বাহিনী। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোলাইমানির বন্ধু আয়াতুল্লাহ খামেনির জীবন কেমন ছিল? ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দাপ্রধান নিহত খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যত কী সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ ইরানে রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙক্ষী কে এই রেজা পাহলভি? নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব