মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ October, ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ October, ২০২৪ |
মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে তামান লেজেন্ডা ফেজ ৩ শেয়ার্ড হাউসের পেছনে একটি জঙ্গলে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেছেন, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময় ২৭ বছর বয়সি বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকের লাশ পাওয়া যায়। স্থানীয় এলাকার একটি জঙ্গলে

রয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে একটি ফোন কল পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে গত রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল। তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি তার সহকর্মী বন্ধুদের সঙ্গে গত রাত সাড়ে আটটার সময় রাতের খাবার খেতে ও একসময় জামাতে নামাজ পড়তে দেখা গেছে। বৃহস্পতিবার পেরাক পুলিশ কন্টিনজেন্ট (আইপিকে) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিদর্শনে দেখা গেছে এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করত। আজিজি বলেন, তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সি তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা

তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি। পুলিশ এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত অস্ত্র শনাক্ত করেছে। এদিকে, তেলুক ইন্টান ম্যাজিস্ট্রেট আদালত তিন বাংলাদেশিকে একজন স্বদেশীকে হত্যার তদন্তে সহায়তা করার জন্য সাত দিনের রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে। ম্যাজিস্ট্রেট নাইদাতুল আথিরাহ আজমান ৩২ থেকে ৩৯ বছর বয়সি তিন সন্দেহভাজনকে আজ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা ২ নভেম্বর (সোমবার) বিকেল ৫টায় ঢাকা জেলার কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ থানা তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের তত্ত্বাবধানে অবৈধ স্ট্যান্ড, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হয়। এই অভিযানে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে সড়ক ও ফুটপাতকে পরিষ্কার করা হয়। বিজ্ঞাপন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পথচারীরা জানান যে, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে চলাচলে বাধা ও দুর্ঘটনার ঝুঁকি ছিল। ফুটপাত দখল থাকায় তারা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলতে হতো, যা যানজট বাড়িয়ে দিত। সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সুফল বজায় রাখতে নিয়মিত তদারকি ও অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি এবং কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে কার্যক্রম বন্ধ মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ভিডিও পাঠিয়ে টাকা আদায়ের অভিযোগ দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন মধ্যবর্তী নির্বাচনে জয়ের জোর চেষ্টা চলছে: ট্রাম্প বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি-এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত তাহসিফ সাউরি মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্কবার্তা নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?