দুর্গাপূজা শুরু মহাসপ্তমী আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

দুর্গাপূজা শুরু মহাসপ্তমী আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
শরতের এই স্নি গ্ধ সময়ে এসেছে আরাধনার কাল। অশুভ শক্তির বিনাশ সাধন করে পৃথিবীকে শান্তিময় করে তুলতে এবং মানবের কল্যাণে আবিভর্‚ত হয়েছেন অসুরবিনাশী দেবী দুর্গা। মহাষষ্ঠীতে ভক্ত-অনুরাগীদের ঢাকঢোল, কাঁসা-শঙ্খের আওয়াজ ও উলুধ্বনিতে মাতৃরূপী দেবীর আবাহন করা হয়েছে সারা দেশে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দিরে, মণ্ডপে তাই এখন উৎসবমুখর আমেজ। দেবীভক্তদের পদচারণায় মুখরিত। বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সকাল ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গামণ্ডপের সামনের বেলত ল্লায় চণ্ডীপাঠ ও চণ্ডীপূজা হয়। এতে ছিল নানা রকম ফল আর ফুলের বাহার। ঘণ্টা, কাঁসর, শঙ্খ, ঢোলের বাদ্যে মুখরিত হয় চারিপাশ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের

প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, ষষ্ঠীর সকালে বেলত ল্লায় চণ্ডীপাঠ ও চণ্ডীপূজা হলো। সন্ধ্যায় বেলত ল্লায় দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। প্রার্থনার পরিপ্রেক্ষিতে দেবী ঘটে এসে অবস্থান নেন। পরে সেই ঘট,বেলপাতা, ডালসহ নবপত্রিকা মূল মন্দিরে স্থাপন করা হয়। এবার সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। বুধবার সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভক্তরা আসতে শুরু করেন। ভক্তদের বাসনা পৃথিবী থেকে সব অশুভ বিনাশ করে শান্তির বার্তা দিবেন দুর্গতিনাশিনী। ঢাকেশ্বরী দুর্গামণ্ডপ সকাল সাড়ে ৮টার দিকে খুলে দেওয়া হয়। তার আগে থেকেই ভক্ত ও দর্শনার্থীরা পূজামণ্ডপে আসতে থাকেন। তারা এসে ভক্তিভরে প্রণতি করছেন। আজ বৃহস্পতিবার মহাসপ্তমী। কাল শুক্রবার মহাষ্টমী ও শনিবার মহানবমী। পঞ্জিকামতে,

এবার শনিবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। বিজয়া দশমী উদযাপন করা হবে আগামী রোববার। সেদিন বিকালে বিজয়া শোভাযাত্রা বের হবে। সনাতনী শাস্ত্র অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন হবে দো ল্লায় বা পালকিতে। পালকি বা দো ল্লায় দেবীর আগমন বা গমন হলে এর ফল হয় মড়ক। খাদ্যশস্যে পোকা-মাকড়ের আক্রমণ হবে ও রোগব্যাধি বাড়বে। এ ছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্র মতে, দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফ ল্লাফল হয় ছত্রভঙ্গ। এটা সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে। উলে­খ্য, গত ২ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ ও শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নের শুরু হয়। নির্বিঘেœ দুর্গাপূজা উদ্যাপিত হবেÑর্যাব ডিজি

: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, দেশের মানুষের সহযোগিতায় আইনশৃঙ্খ ল্লা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। অন্যবারের তুলনায় এবার দুর্গাপূজা অত্যন্ত ভালোভাবে উদ্যাপিত হবে। বুধবার বনানী পূজামণ্ডপে র্যাবের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, আমরা বাঙালি জাতি বিভিন্ন ধর্মীয় উৎসব অত্যন্ত আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উদ্যাপন করে থাকি। এবারের পূজাতেও আমরা সবাই মিলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করব। এবারের পূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাদা পোশাকে থাকা র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন। র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খ ল্লা বাহিনীর ফোর্স মোতায়েন রয়েছে। এবার নিরাপত্তা বিধানের

জন্য আইনশৃঙ্খ ল্লা বাহিনীর সঙ্গে বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন। আশা করছি, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই অত্যন্ত সুন্দরভাবে এবারের পূজা উদ্যাপন হবে। গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জেএল ভৌমিক বলেন, র্যাব মহাপরিচালক যে আশার বাণী শোনালেন, তার আলোকরশ্মি আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত সক্রিয়ভাবে শুধু এখানে নয়, সারা দেশে ৩২ হাজারের বেশি স্থানে পূজা হচ্ছে এবার। প্রতিটি মণ্ডপে র্যাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে