ইতিহাসের এই দিনে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৬

ইতিহাসের এই দিনে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ |
ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথও দেখায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অসংখ্য জ্ঞানী-গুণী মানুষ। তাদের কর্ম, ত্যাগ ও অবদান মানবসভ্যতাকে দিয়েছে নতুন দিশা। একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও ইতিহাসে জায়গা করে নিয়েছে, যা আজও মানুষকে শিক্ষা দেয়, অনুপ্রাণিত করে এবং ভবিষ্যৎ গড়ার শক্তি যোগায়। আজ মঙ্গলবার, ১৯ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫২১ - ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড

দখল করে নেয়। ইতিহাসের এই দিনে ১৫৮৮ - স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে যাত্রা। ১৬৩৫ - স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা। ১৬৪৯ - পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা। ১৯৩০ - দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ। ১৯৩৬ - ব্রিটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন। ১৯৬১ - আসামের বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষার মর্যাদার দাবিতে বাংলা ভাষা আন্দোলন (বরাক উপত্যকা)-এ প্রাদেশিক পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন। ১৯৯১ - সাবেক যুগোশ্লাভিয়াভুক্ত ক্রোয়েশিয়ীদের স্বাধীনতার জন্য গণভোট। ১৯৯৭ - বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে ৩ শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি। ২০০১ - প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন। জন্ম ১৮৮১ - তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক। ১৮৯০ -

হো চি মিন, ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী। ১৯০৮ - মানিক বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক। ১৯২২ - অমর পাল, ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক। ১৯২৫ - পল পট, কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা। ১৯৭৪ - নওয়াজ উদ্দীন সিদ্দিকী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৭৯ - আন্দ্রেয়া পিরলো, ইতালীয় পেশাদার ফুটবলার। ১৯৭৯ - দিয়েগো ফোরলান, উরুগুয়ের জাতীয় ফুটবলার। মৃত্যু ১৬২৩ - জোধাবাই, রাজস্থানের রাজপুতঘারানার রাজা ভারমালের জ্যেষ্ঠ কন্যা। ১৯০৪ - জামশেদজী টাটা, ভারতীয় শিল্পপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা। ১৯৫৮ - স্যার যদুনাথ সরকার, বাঙালি ইতিহাসবিদ। ১৯৭০ - কাজী আবদুল ওদুদ, অভিধানকার, লেখক ও চিন্তাবিদ। ১৯৯৭ - শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব। ২০১২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী চিত্রশিল্পী। ২০২২ - আবদুল গাফফার চৌধুরী,

কালজয়ী একুশে গানের রচয়িতা, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক। দিবস বাংলা ভাষা আন্দোলন (বরাক উপত্যকা) বা শিলচর ভাষা দিবস। ইতিহাসের এই দিনে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যু পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল ফাতিমার কাছে না ছিল পাসপোর্ট-ভিসার ঠিকঠাক ব্যবস্থা, না ছিল হাতে টাকা ফাইনাল শোচনীয় হারের পর নিজ দেশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়াল আর্জেন্টাইনরা লক্ষ্মীপুরে মাদ্রাসায় হাফেজি পড়ুয়া শিশু ছাত্রকে ধর্ষণ, মাওলানা গ্রেপ্তার বেলুচিস্তানের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানো কেন বাংলাদেশের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব? আশুলিয়া এক্সপ্রেসওয়ে: খরচ পদ্মা সেতু ছুঁইছুঁই, একলাফে বাড়ানো হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি টাকা জুলাই২৪ এর ভুয়া মামলায় ফেসে যাচ্ছেন মামলার বাদীরা, প্রশ্নের মুখে জুলাই শহিদ সংখ্যা মব এবং ব্যাঙ্কিং খাতের সংকট একই মেটিকুলাস প্ল্যানের অংশ আর্জেন্টিনাকে হেসেখেলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট পেলেন এমবাপে