‘দিল্লি জয়ে’ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের – ইউ এস বাংলা নিউজ




‘দিল্লি জয়ে’ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ দল। বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের দিল্লি জয়ের চ্যালেঞ্জ টাইগারদের। এর আগে ২০১৯ সালের নভেম্বররে এ মাঠেই ভারতকে হারিয়ে ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাওয়া বাংলাদেশের একমাত্র জয় এটি। আরও একটি দিল্লি জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে এ মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিল সাকিব আল হাসানের দল। এ মাঠে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সূর্যকুমার যাদবের বিপক্ষে টস করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ২০১৯

সালের ৩ নভেম্বর রোহিত শর্মার ভারতকে হারিয়ে প্রথম দিল্লি জয় করে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। সে ম্যাচে ৪৩ বলের ৬০ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের একমাত্র জয় এটি। গত বছর দ্বিতীয়বারের মতো দিল্লি জয় করে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ পরিচিত হয়ে আছে টাইমড আউট নামে। লঙ্কান অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ব্যাটিংয়ে নামতে দেরি করেন। তার বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশের ততৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাথুজকে আউট ঘোষণা করেন আম্পায়াররা। ক্রিকেট ইতিহাসের বিশ্বের প্রথম টাইমড আউটের ঘটনা তুমুল বিতর্ক সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গনে। সাকিবকে সেই টাইমড আউটের বুদ্ধিদাতা নাজমুল হোসেন শান্ত এখন

বাংলাদেশ দলের অধিনায়ক। সে ম্যাচে এই দুজনের জুটিতে ৫৩ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। দুজনের জুটিতে এসেছিল ১৬৯ রান। দুই উইকেট শিকারের পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব। আর শান্তর ব্যাট থেকে এসেছিল ৯০ রান। অবশ্য দিল্লিতে টি-টোয়েন্টিতে ভারতের হারের রেকর্ড বেশি। এ ম্যাচে খেলা তিন টি-টোয়েন্টির দুটিতে হেরেছে ভারত। এর একটি ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। সে হিসিবে দিল্লিতে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। তবে দুদলের পরিসংখ্যানে এগিয়ে ভারতই। এ পর্যন্ত দুদলের মুখোমুখি হয়েছে ১৫ ম্যাচে। এরপর ১৪টিতে জয় পায় ভারত। আর বাংলাদেশের একমাত্র জয় এই দিল্লিতে। প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এ ম্যাচে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

টাইগারদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন