ইতালি ভিসাপ্রত্যাশীদের জন্য সুখবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

ইতালি ভিসাপ্রত্যাশীদের জন্য সুখবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ভিসা আবেদনসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তি করবে ইতালি দূতাবাস। ঢাকাস্থ ইতালি দূতাবাস দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসা আবেদনসমূহের দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তাদের কনস্যুলার শাখার লোকবল বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাসটিতে বর্তমানে প্রায় ৪০,০০০ এর অধিক কাজসংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন এবং সমস্ত প্রক্রিয়া সম্পাদনপূর্বক ইতোমধ্যে তারা স্ব-স্ব আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায়, আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক (অন্তত ২০,০০০) আবেদনের বিষয়ে সিদ্ধ্বান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। তবে এই মর্মে

ইতালি দূতাবাস অবহিত করেছে, জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সকল ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধু কাজের অনুমতিপত্র বা ‘nulla osta’ জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে। বিশেষভাবে উল্লেখ্য, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিলসংক্রান্ত বিষয়সমূহ শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকারভিত্তিতে ভিসাসংক্রান্ত এ জটিলতা নিরসনে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। এ বিষয়ে

আবেদনকারীসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়