সেপ্টেম্বরে প্রবাসী আয়ে লাফ, বাড়ল ৮০ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

সেপ্টেম্বরে প্রবাসী আয়ে লাফ, বাড়ল ৮০ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে ৮০ শতাংশ বেশি প্রবাসী আয় এলো। গত মাসে প্রবাসীরা পাঠান ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা) যা ২৮ হাজার ৮৫ কোটি ৪৮ লাখ টাকা। আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠান ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার। মঙ্গলবার (০১ অক্টোবর) প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ছাত্র আন্দোলনে তৎকালীন শেখ হাসিনার সরকারকে অসহযোগিতার অংশ হিসেবে প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো কমিয়ে দেন। ফলে জুলাই মাসে প্রবাসী আয় কমে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়ায়। এরপর শেখ হাসিনার পতন হলে আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে ২২২

কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলারে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় আবারও বাড়ল। তবে চলতি বছরের জুনের চেয়ে সেপ্টেম্বর মাসের প্রবাসী আয় কম। জুনে প্রবাসী আয় আসে ২৫৩ কোটি ৮৬ ডলার। আগের বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় প্রায় চার বছরের সর্বনিম্ন পর্যায়ে নামে। তখন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ানোসহ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু গত জুলাইয়ের আন্দোলনে আয় আবারো কমে। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসে ১০ কোটি ৯৯ লাখ

৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ৬২ লাখ ১০ হাজার ডলার। তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে প্রবাসী আয় এসেছে ৬৫৪ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার বা ৬ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। প্রবাসী আয় সংগ্রহকারী একাধিক বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, প্রবাসী আয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে বছর শেষে প্রবাসী আয় ২৫ বিলিয়ন ডলার অতিক্রম করবে। যা হবে একক বছর হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় আসা বছর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী