নাসরুল্লাহর শাহাদাতে লেবাননে ৩ দিনের শোক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নাসরুল্লাহর শাহাদাতে লেবাননে ৩ দিনের শোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এ হত্যাকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননের সব সরকারি দপ্তর, সরকারি প্রতিষ্ঠান এবং পৌরসভায় পতাকা অর্ধনমিত থাকবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নাসরুল্লাহর জানাজার দিন সব সরকারি অফিস বন্ধ থাকবে। যদিও হিজবুল্লাহ এখনও জানাজার তারিখ ঘোষণা করেনি। শুক্রবার বৈরুতে নাসরুল্লাহ ও অন্যান্য কমান্ডারদের হত্যার পর লেবানন ও আশেপাশের অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। শনিবারও ইসরাইলি বাহিনী লেবাননের রাজধানীর বিভিন্ন স্থানে বোমা হামলা চালায়। এতে ৩৩ জন নিহত এবং ১৯৫ জন আহত

হয়েছেন। বর্বর ইসরাইলি বাহিনী গত সপ্তাহ থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। যার ফলে সেখানে এক হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং ৬ হাজারেরও বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন