আশুলিয়ায় আজও বন্ধ ৫২ কারখানা, যানচলাচল শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪
     ৭:৪৪ অপরাহ্ণ

আরও খবর

আশুলিয়ায় আজও বন্ধ ৫২ কারখানা, যানচলাচল শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৪৪ 263 ভিউ
শিল্পাঞ্চল আশুলিয়া সকালে কিছুটা অশান্ত হলে দুপুরের পর স্বস্তি ফিরে এসেছে। অবরোধ তুলে নেওয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে এখন যানচলাচল স্বাভাবিক। তবে এখনো বন্ধ রয়েছে ৫২টি শিল্প-কারখানা। শিল্প পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দেন। বেশিরভাগ কারখানায় উৎপাদন চললেও বেশ কয়েকটিতে কর্মবিরতিতে যান শ্রমিকরা। জামগড়া, ইউনিক, নরসিংহপুর, নিশ্চিতপুরসহ কয়েকটি এলাকার কারখানাগুলো অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকে। যে কয়েকটি চালু ছিল তার কয়েকটিতে কর্মবিরতি শুরু করলে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দেড়ঘণ্টা অবরোধের পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেন। বকেয়া বেতন ও বেতন বৃদ্ধিসহ

১৫ দফার দাবিতে তারা এ বিক্ষোভ করেন। তবে দুপুরের পর শিল্পাঞ্চলের কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে। কাজে যোগ দিয়েছেন প্রায় শতভাগ শ্রমিক। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা অর্ধশতাধিক কারখানার শ্রমিকদের সড়কে কিংবা কারখানার প্রধান ফটকে দেখা যায়নি। অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের পুরো শিল্প এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে র‍্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যদের। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সাধারণ ছুটি রয়েছে আরও ৯টি কারখানায়। সকালে কিছুটা ঝামেলা হলেও দুপুরের পর কর্মপরিবেশ অনেকটা

স্বাভাবিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার