বাফুফের সভাপতি পদে লড়ার ঘোষণা তাবিথের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বাফুফের সভাপতি পদে লড়ার ঘোষণা তাবিথের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। এ নির্বাচনকে সামনে রেখে সরগরম দেশের ফুটবলপাড়া। দিনকয়েক আগে বাফুফে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। এবার একই পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিলেন এই ফুটবল সংগঠক। এ সময় তিনি বলেন, ‘এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।’ বাফুফে নির্বাচনে এবারই প্রথম নির্বাচন করছেন না তাবিথ আউয়াল। তবে সভাপতির পদে লড়াইয়ে এবারই অভিষেক হচ্ছে তার। এর আগে ২০১২ ও

২০১৬ সালের বাফুফে নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়াই করে সহ-সভাপতি হয়েছিলেন তিনি। এমনকি ২০২০ সালের নির্বাচনে খুব কাছাকাছি গিয়েও শেষমেশ নির্বাচিত হতে ব্যর্থ হন। এবার তিনি সভাপতির পদেই লড়াইয়ের ঘোষণা দিলেন। তাবিথ আউয়াল জানান, আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হওয়ার পর সভাপতি হিসেবে তার লক্ষ্য কী হবে, ইশতেহার কেমন হবে- তা পরে জানাবেন। তার প্রতিদ্বন্দ্বিতার ধরণ কেমন হবে, পূর্ণাঙ্গ না আংশিক প্যানেল, নাকি প্যানেল ছাড়াই নির্বাচনে আসবেন তিনি, সে বিষয়েও কিছু জানাননি তাবিথ। শুধু এটুকুই বলেন, সবকিছু আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরুর পরপরই জানাবেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ