চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তানের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আইসিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তানের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের প্রস্তুতিতে সন্তুষ্ট বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) তারা নিজেদের সন্তুষ্টির কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছে বলে খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা পাকিস্তানের। সেজন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম এবং পিন্ডি স্টেডিয়ামের সংস্কারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে দেশটি। শুক্রবার টুর্নামেন্টের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে আইসিসি প্রতিনিধিদল। বৈঠকের পর এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘করাচি এবং রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি দেখে সন্তুষ্ট আইসিসির প্রতিনিধিদল। এছাড়া এই দুই শহর এবং ইসলামাদের নিরাপত্তাব্যবস্থা দেখেও তারা সন্তোষ প্রকাশ করেছেন।’ তবে এত প্রস্তুতির পরও এখনো নির্বিঘ্নে চ্যাম্পিয়ন্স

ট্রফি আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অনীহা রয়েছে ভারতের। সেক্ষেত্রে শেষ পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে তথা ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার বিষয়টিও ভাবনায় রয়েছে আইসিসির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য