১০অন১০ স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

১০অন১০ স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
‘নেক্স জি’ সিরিজের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। সাশ্রয়ী মূল্যে নতুন এই ফোনটির মডেল ‘নেক্সজি এন১০। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের রিয়ার এআই ক্যামেরার ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাপিড মেমোরি র‌্যাম, ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস এক্সট্রাঅর্ডিনারি ডিসপ্লেসমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার। আছে পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার। ওয়ালটন মোবাইলের হেড অব ব্র্যান্ডিং মাহবুবুল হাসান মিলটন জানান, এম্বইলাইট গোল্ড, ক্রিস্টাল ব্ল্যাক এবং শাইনি গ্রীন এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাটসহ ওয়ালটন ‘নেক্সজি এন১০ স্মার্ট ফোনটির দাম পড়ছে ১৬

হাজার ২৭৪ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://shorturl.at/zXYog) থেকে ফোনটি সহজেই কেনা যাচ্ছে। ওয়ালটন মোবাইল বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান তুহিন জানান, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র‌্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ফলে ব্যবহারকারীরা এতে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫২ এমসি২। যার ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপসের ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ফ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। জানা যায়, ফোনটিতে ২.০ গিগাহার্টস গতির এআরএম কর্টেক্স-এ৭৬ অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। ওয়ালটনের নতুন এই স্মার্টফোনে

দেয়া হয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। যার টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ। ফোনটির ডিসপ্লেতে পাওয়া যাবে ৭০০ নিটস পিক ব্রাইটনেস। এসবের ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ এআই ট্রিপল ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এর ফলে রিয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরা ব্যবহার করে একসঙ্গে ভিডিও ধারণ করা যাবে। ফেস ডিটেকশন ও ডিজিটাল জুম এর মত এআই এনহ্যান্সড ফিচার রয়েছে এই ফোনে। ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের

জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০০০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। সাথে ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডায়নামিক ক্যাপসুল, অ্যাপ লক, ভিডিও প্রো, কুইক ট্যাপ, অ্যাপ ক্লোন, থ্রি ফিংগার স্ক্রিনশট, অ্যান্টিফেক টাচ মোড ও স্মার্ট টাচ ইত্যাদি। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা জ্বালানী নিরাপত্তাঃ শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি বনাম ইউনুস-তারেকের উচ্চমূল্যের বিদেশী স্বার্থরক্ষা চুক্তি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার এবার ঢাকায় ভারতীয় কাশ্মীরি নাগরিকের অস্বাভাবিক মৃত্যু: সন্দেহজনক ঘটনায় পুলিশ তদন্ত শুরু উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বহারাদের পুনরুত্থান: আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে চরমপন্থীরা আফগান বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে, নিহত অন্তত ৭ বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল রুপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোড: ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ কেমন হতে পারে? পশ্চিম পাকিস্তানের বৈষম্যে বাতিল হয়েছিল রূপপুর: বিরোধীদের সকল বাধা উপেক্ষা করে বঞ্চিত বাংলাদেশের ৬৫ বছরের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে রাজধানীর নিউ মার্কেটের বটতলায় গুলিতে যুবক নিহত রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি কুড়িগ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ আদম ব্যবসার মূলে এনসিপি নেতা ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি এনসিপি নেত্রী মিতুর দুই হলফনামায় ঘাপলা: তিন মাসেই সম্পদ বৃদ্ধি ৫৫%, বেড়েছে সোনাও, উৎস অজানা জাতীয় সংসদ ভবনের সামনে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল