ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা
অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান
ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম
ট্রাম্প কোণঠাসা করলেও নতি স্বীকারের লক্ষণ নেই ইরানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন
বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের
যে জায়গা থেকে গ্রেফতার হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি হাসান
ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, নারায়ণগঞ্জের ছাত্র ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় আসামি ছিলেন সাবেক ওসি আবুল হাসান। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম হত্যার অভিযোগে দায়ের করা হয়েছিল। টেকনাফে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা পুলিশের হেফাজতে আছেন, এবং ঢাকার সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। ঢাকার পুলিশের একটি দল কক্সবাজারে এসে তাকে নিয়ে যাবে।
নিহত
ইমাম হাসান তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২০ আগস্ট তার মা মোসা. পারভীন আক্তার ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে এই হত্যা মামলা করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- পুলিশের এডিসি শাকিল মোহাম্মদ শামীম ও এসি তানজিল আহমেদ।