ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব, সারের শিরোপা স্বপ্নে ধাক্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব, সারের শিরোপা স্বপ্নে ধাক্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। জয়ী দল এগিয়ে যাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের পথে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল সারে। বল হাতে সাকিব প্রতিদানও দিয়েছেন। দুই ইনিংসে তুলেছেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে খোলস ছেড়ে বের হতে পারেননি বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার। তার বাজে ব্যাটিংয়ের দিনে সহজ লক্ষ্যে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে সারে। তাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপেও লেগেছে ধাক্কা। যদিও পয়েন্ট টেবিলের হিসেব বলছে এখনও নিকটতম প্রতিদ্বন্দ্বী সমারসেটের চেয়ে সারে এগিয়ে আছে ৮ পয়েন্টের ব্যবধানে। সমারসেটকে দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে থামানোর দিনে ফাইফারের দেখা পেয়েছেন সাকিব। এরপর ব্যাট হাতে সারের সামনে লক্ষ্যটা ছিল ২২১ রানের। সেই লক্ষ্যে ব্যাট

করতে নেমে সুবিধা করতে পারেনি সারের ব্যাটাররা। ওপেনার ডম সিবলেই ৫৬ রানের লড়াকু ইনিংস ছাড়া তেমন প্রতিরোধই গড়তে পারেনি কোনো ব্যাটার। মাঝে ৬ ব্যাটার ফিরেছেন রানের খাতা না খুলেই। যার মধ্যে আছে সাকিব আল হাসানের নামও। এদিন ৫ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি সাকিব। ব্যাট হাতে সাকিব ব্যর্থ ছিলেন প্রথম ইনিংসেও। সেই ইনিংসে করেছিলেন ১২ রান। সাকিবের ব্যাট হাতে এমন দিনে ১০৯ রানে অলআউট হয় সারে। ম্যাচ হারে ১১১ রানের বিশাল ব্যবধানে। তাতে শিরোপার পথেও হোঁচট খায় দলটি। সাকিবকে অবশ্য এই ম্যাচের জন্যই দলে ভিড়িয়েছিল সারে। এরপর ম্যাচ শেষে তিনি ফিরে আসবেন ভারত সিরিজে অংশ নিতে। কেননা, ভারতের বিপক্ষে দুটি

টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল সফর করবে প্রতিবেশী দেশে। দেশে না ফিরলেও দলের সঙ্গে ভারতে সরাসরি অংশ নেবেন সাকিব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই