বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামায়াত প্রসঙ্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামায়াত প্রসঙ্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে। ওইদিন চলমান রাজনৈতিক বিষয়বলীর পাশাপাশি জামায়াত প্রসঙ্গও গুরুত্ব পায় বৈঠকে। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন উপদেষ্টার বর্তমান কর্মকাণ্ড ও তাদের বিগত দিনের ফিরিস্তি আলোচনায় উঠে আসে। কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন। একজন উপদেষ্টার পিএসের কর্মকাণ্ডও পর্যবেক্ষণে আনে বিএনপি। গত এক মাসে ডিসি (জেলা প্রশাসক) এবং সচিব পর্যায়ে প্রশাসনিক যে রদবদল করেছে, সেটাতে আপত্তি তোলেন বিএনপির নীতিনির্ধারকরা। জানা যায়, এ ব্যাপারে শিগগিরই বিএনপি তাদের অবস্থান অন্তর্বর্তীকালীন

সরকারের কাছে তুলে ধরবে। একই সঙ্গে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানাবে দলটি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারে বিএনপির সমর্থন রয়েছে। সরকার ইতোমধ্যে এক মাসের বেশি সময় অতিবাহিত করেছে। কিন্তু এখনো সংস্কার কাজ শুরু হয়নি। নির্বাচনি রোডম্যাপের ঘোষণাও আসেনি। বৈঠক সূত্রে আরও জানা যায়, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে। সেখানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক কয়েকটি বক্তব্য আলোচনায় আসে। প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর জামায়াতের কর্মকাণ্ড বেড়ে গেছে। জামায়াত আমিরসহ দলটির শীর্ষ নেতারা নানা কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন জেলা সফর করছেন। সেখানে নেতারা বিভিন্ন বক্তৃতা করছেন। সম্প্রতি জামায়াত আমির শফিকুর রহমান নির্বাচন প্রসঙ্গে

বলেছেন, তারা এত দ্রুত নির্বাচন চান না। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য আরও সময় দেওয়ার পক্ষে। তার এই বক্তব্য বিএনপিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কারণ বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা ‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি ইউনূসকে রাষ্ট্রপতি না করায় বিএনপির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শেখ হাসিনার ভুয়া মামলায় গ্রেপ্তার করানোয় বিএনপি নেতাকে আওয়ামী কর্মীদের ‘দাঁত ভাঙা জবাব’ ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত