ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর দেশজুড়ে জঙ্গিবাদের প্রসার: মাদ্রাসায় টিটিপি জঙ্গির আত্মগোপন টের পায়নি গোয়েন্দা সংস্থা, চলে যাওয়ার পর তত্ত্ব-তালাশ!
‘ইউনূরজাহান’ গংয়ের ওপি বন্ধের খেসারত: হামের পর র্যাবিস টিকার সংকট, ‘বাদ যাবেনা একটি রোগও’
ইউনূস সরকারের সকল নৈরাজ্যের সুরক্ষা দিয়ে অবশেষে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী মিশন ব্যর্থ নাকি সফলতার পর দৃশ্যপট ত্যাগ?
সরকারি গুদামে ধান বিক্রির আবেদন প্রক্রিয়া নিয়ে কৃষকদের ভোগান্তি, সিন্ডিকেটের অভিযোগ
বিজেপি সভাপতির কাছে তারেক রহমানের চিঠি:মোদিকে খুশির চেষ্টা?
করের টাকা কী করেন, সরকারের কাছে প্রশ্ন বিটিএমএ সভাপতির
ঈদুল আযহায় চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে
মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ৩ শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি বেল্ট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে। চলমান অভিযানের মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
শেখ হাসিনার সরকারের পতনের পর তার আমলে লাইসেন্স পাওয়া অস্ত্র জমা দিতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সরকার। নির্ধারিত সময়ের মধ্যে
যেসব অস্ত্র জমা হয়নি এবং পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বেহাত হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তরের ৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে আছে ৮৪৯টি পিস্তল, ৬২২টি ১২ বোর শটগান, ৩৩৮টি চাইনিজ রাইফেল, ৬৬টি সাব মেশিনগান (এসএমজি), ১১টি হালকা মেশিন গানসহ (এলএমজি) টিয়ার গ্যাস লাঞ্চার, টিয়ার গ্যাস গান ও সিগন্যাল পিস্তল।