শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব, যেসব সুবিধা পাবেন শ্রমিকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব, যেসব সুবিধা পাবেন শ্রমিকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
সৌদি আরবে সংশোধন করে শ্রম আইনে বিশাল পরিবর্তন আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী কর্মস্থলে আগের থেকে বেশি সুযোগ-সুবিধা পাবেন শ্রমিকরা। সংশোধনী অনুযায়ী নতুন আইন কার্যকর হবে আগামী ফেব্রুয়ারিতে। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়েছে, দেশটিতে ইতোমধ্যে ডিক্রি জারি করা হয়েছে। এতে কিছু অনুচ্ছেদে পরিবর্তন এসেছে এবং নতুন করে দুটি অনুচ্ছেদ যুক্ত হয়েছে। আর সাতটি অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি আগে ছিল ১০ সপ্তাহ, অর্থাৎ আড়াই মাস ছুটি ছিল। নতুন আইনে ছুটি বাড়িয়ে করা হয়েছে ১২ সপ্তাহ (তিন মাস)। আবার ভাই-বোনের মৃত্যুতে অংশ নিতে ছুটি বাড়িয়ে করা হয়েছে তিনদিন। আর

কোনো প্রতিষ্ঠানে প্রবেশনারি সময় থাকবে ১৮০ দিন। এছাড়া কর্মীরা ওভারটাইমে আর্থিক বিষয় ছাড়াও ছুটি কাটানোর ব্যাপারেও দাবি জানাতে পারবেন। চাকরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অন্তত একমাস আগে কর্মস্থলকে অবহিত করতে হবে। যা আগের আইন অনুযায়ী ছিল দুই মাস। কর্মস্থল থেকে আবাসন ও যাতায়াত খরচও দেওয়া হবে কর্মীকে। প্রতিবেদন আরও বলা হয়েছে, বিদেশি কর্মীদের ক্ষেত্রেও আইনে সংশোধন আনা হয়েছে। বিদেশি কর্মীদের বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ প্রদান করতে হবে নিয়োগদাতা কিংবা প্রতিষ্ঠানকে। কিন্তু এ ব্যাপারে সময় নির্ধারণ করে দেওয়া হয়নি বর্তমান আইনে। কাজের অনুমোদনপত্রের মেয়াদ অনুযায়ী চুক্তির নিয়োগ ঠিক হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন