সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করল বিএসএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ June, ২০২৫

সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করল বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ June, ২০২৫ |
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে বিজিবি। মঙ্গলবার (০৩ জুন) সকালে উপজেলার মুন্সিপাড়া থেকে রাত ১টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন নারী, ৮ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাদের বাড়ি অধিকাংশই খুলনা বিভাগে। পুশইন করা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বাংলাদেশের নাগরিক ২০০৫ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। তখন থেকেই ভারতের গুজরাট রাজ্যে পরিবার নিয়ে বসবাস শুরু করে এবং সেখানে মুরগির দোকানে কাজ করতেন। সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন

করল বিএসএফ প্যারোল মেলেনি সাবেক এমপির, শেষবারের মতো মায়ের মুখ দেখলেন জেলগেটে ১০ দিন আগে গুজরাট পুলিশ বিভিন্ন এলাকার দোকান থেকে তাদের আটক করা হয়। পরে গাড়িতে করে মঙ্গলবার ভোরে সীমান্তে এনে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের নায়েব সুবেদার খাইরুল ইসলাম জানান, আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে গুজরাট রাজ্যে বসবাস করছিল। এদের মধ্যে অধিকাংশর বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি