আদালতের রুল জারিকে ‘আংশিক বিজয়’ দাবি ফারুকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫

আদালতের রুল জারিকে ‘আংশিক বিজয়’ দাবি ফারুকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে অপসারণ এবং নতুন সভাপতি নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। আজ (মঙ্গলবার) আদালত সে রিটের শুনানির পর ফারুকের মনোনয়ন বাতিল এবং আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এই রুলের খবর পেয়ে দেশের একটি গণমাধ্যমকে ফারুক বলেছেন, ‘এটা আমার জন্য আংশিক বিজয়।’ এদিকে রুল জারি করলেও বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী। প্রসঙ্গত, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে আগমন ঘটে ফারুকের।

পরে পরিচালকদের ভোটে গেল আগস্টে সভাপতি নির্বাচিত হন তিনি। তবে গত ২৯ মে আচমকা বোর্ড পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে দেয় এনএসসি। যার ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদও হাতছাড়া হয় তার। পরদিন শুক্রবার (৩০ মে) ফারুকের মতোই আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। এরপর পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। সভাপতি পদ হারিয়ে ক্ষুব্ধ ফারুক পরে এনএসসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানির পরই আজ রুলসহ আদেশ দিয়েছেন আদালত। আদালতে ফারুকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন। এনএসসির পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক

আর হক, বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান এবং আমিনুল ইসলামের পক্ষে আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম শুনানিতে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা বেতনভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় আর্জেন্টিনার তিন জনের বিরুদ্ধে ফিফার মামলা মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর বাংলাদেশ সফর দ্য আউটলুককে শেখ হাসিনা: ‘বাংলাদেশ ভালো নেই, দেশকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতেই ফিরব’ ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার