চাঁদাবাজি-গরু নিয়ে টানাটানি করলে ছাড় দেওয়া হবে না: র‌্যাব-১১ সিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫

চাঁদাবাজি-গরু নিয়ে টানাটানি করলে ছাড় দেওয়া হবে না: র‌্যাব-১১ সিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ |
নদী বা সড়কপথে চাঁদাবাজি করলে বা গরু নিয়ে টানাটানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী মিল মাঠে বসানো গরুর হাটে পরিদর্শন করেন র‌্যাব-১১ সিও লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। এ সময় তিনি গরুর হাটে গরু নিয়ে আসা বেপারি ও হাট ইজারাদারের লোকজনের সঙ্গে কথা বলেন। এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ সিও লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন আরও বলেন, নদীপথে চাঁদাবাজির কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নদীপদে গরু টানাটানি ও চাঁদাবাজির দুটি ভিডিও আমাদের নজরে এসেছে। নদীপথে গরুর বেপারিরা

যাতে নির্বিঘ্নে নিজেদের পছন্দমতো হাটে গরু নিয়ে যেতে পারে সেজন্য র‌্যাব টহল দিচ্ছে। নারায়ণগঞ্জে গরুর বেপারি ও ব্যবসায়ীদের আতঙ্ক দূর করতে এবং গরুর বেপারিরা যাতে সড়ক ও নদীপথে নিজেদের পছন্দমতো হাটে গরু নিয়ে আসতে পারেন সেজন্য কাজ শুরু করেছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শীতলক্ষ্যা নদীতে যাতে কোনো গরুর বেপারি বা গরুর ট্রলারে কোনো প্রকার চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা গরু ইজারাদারদের নিয়োজিত সন্ত্রাসীরা গরু নিয়ে টানাটানি করতে না পারে সেজন্য সড়ক ও নদী পথে পুলিশের পাশাপাশি র‌্যাব-১১ সদস্যরা নিয়মিত টহল দেবেন বলে জানিয়েছেন র‌্যাব-১১ সিও (অধিনায়ক)। নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাটে গরু নিয়ে আসার পথে শীতলক্ষ্যা নদীতে ইজারাদারের সন্ত্রাসীরা গরুর বেপারিদের

নিজ নিজ হাটে জোরপূর্বক নিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। আবার গরুর ট্রলারে স্পিডবোটে এসে গরুর ট্রলার থেকে চাঁদা আদায় করছে একদল সন্ত্রাসী। সম্প্রতি এমন দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গরুর ব্যাপারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা